বিনোদন

বিএনপির এমপি হয়ে সংসদে যেতে চান অভিনেত্রী রিনা খান

চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রিনা খান। বিশেষ করে খল চরিত্রে তিনি দারুণ দর্শকপ্রিয় ছিলেন। এই তারকা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এবার তিনি সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বিএনপির এমপি হয়ে সংসদে যেতে চান অভিনেত্রী রিনা খান।বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে রাজধানীর গুলশান এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি।

জামায়াতে ইসলামীর প্রচারণায় শাকিব খান, ঘটনা কী

গুলশান-১ পুলিশ প্লাজার আশপাশে প্রচারণাকালে রিনা খান সাংবাদিকদের বলেন, তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতেই তিনি সাধারণ মানুষের কাছে ভোট চাইছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত এবং বিএনপিপন্থী সাংস্কৃতিক সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।আরও পড়ুন

‘রকস্টার’ শাকিবের এক নায়িকা মিথিলা, আরেক নায়িকা পাকিস্তানের

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার প্রত্যাশার কথা জানিয়ে রিনা খান বলেন, তিনি দল থেকে একটি আসন পাওয়ার ব্যাপারে আশাবাদী।এ সময় তিনি দাবি করেন, গত ১৭ বছরে দেশের বহু শিল্পী দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং যারা দেশে থেকেছেন, তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। নিজেকেও নানা ধরনের চাপ ও হয়রানির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এর আগে এক সাক্ষাৎকারে রিনা খান জানান, বিটিভির নিবন্ধিত শিল্পী হওয়া সত্ত্বেও রাজনৈতিক পরিচয়ের কারণে দীর্ঘদিন কাজের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন তিনি। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণেই তাকে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে বলে দাবি করেন এই অভিনেত্রী।

রাজনীতি নিয়ে অভিনেতা-অভিনেত্রীদের কড়া বার্তা দিলো অভিনয়শিল্পী সংঘ

এদিন ধানের শীষের পক্ষে প্রচারণায় রিনা খানের সঙ্গে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, সংগীত পরিচালক শওকত আলী ইমন এবং অভিনেত্রী হুমায়রা সুবাহ। তারা বিএনপি, তারেক রহমান ও ধানের শীষের সমর্থনে স্লোগান দেন এবং সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।

 

এমআই/এলআইএ