লাইফস্টাইল

রুইয়ের মাথায় আলু চচ্চড়ি বানাবেন যেভাবে

বাংলার ঘরোয়া রান্নায় রুই মাছের মাথা মানেই আলাদা কদর। অনেকের কাছে এটিই খাবারের সবচেয়ে সুস্বাদু অংশ। আর সেই মাথার সঙ্গে যদি মেশে নরম আলু আর দেশি মসলার ছোঁয়া, তাহলে রুইয়ের মাথায় আলু চচ্চড়ি হয়ে ওঠে ভাতের সঙ্গে অনবদ্য এক পদ। ঝাল-ঝাল, হালকা শুকনো এই রান্না যেমন সহজ, তেমনি অল্প উপকরণেই এনে দেয় ঘরের চেনা স্বাদ। রইলো রেসিপি-

উপকরণ রুই মাছের মাথা ১টি আলু (লম্বালম্বি কেটে নিতে হবে) ৩টি পেঁয়াজকুচি ৪ টেবিল চামচ পেঁয়াজবাটা আধা কাপ হলুদগুঁড়ো১ চা-চামচ মরিচগুঁড়ো ১ চা-চামচ জিরাবাটা ১ চা-চামচ ধনেগুঁড়ো ২ চা-চামচ লবণ স্বাদমতো টমেটো (টুকরা করা) ১টি কাঁচা মরিচ ৪টি তেল ৪ টেবিল চামচ আরও পড়ুন: বিশেষ দিনে প্রিয়জনের জন্য বানাতে পারেন চকলেট মাফিন শীতের সবজিতে ভিন্ন স্বাদ, বাঁধাকপির কোপ্তা যেভাবে তৈরি করবেন

প্রথমেই রুই মাছের মাথা পরিষ্কার করে ধুয়ে নিন। অন্যদিকে একটি কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজকুচি বাদামি করে ভেজে নিন। এবার সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে লবণ ও পানি দিন। কিছুক্ষণ পর তাতে মাছের মাথা দিয়ে আবারও কষিয়ে নিন। কষানো হয়ে গেলে মাথাটা উঠিয়ে রাখুন। এবারে মসলার মধ্যে আলু দিয়ে কষিয়ে নিন। প্রয়োজনে আলু সেদ্ধ হওয়ার জন্য পানি দিন। আলু সেদ্ধ হয়ে এলে টমেটোকুচি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন।

সবশেষে সামান্য পানি ও কষানো মাছের মাথা দিয়ে ৫ মিনিট রান্না করুন। পানি শুকিয়ে এলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুণ মজাদার রুইয়ের মাথার আলু চচ্চড়ি।

জেএস/