এবারের নির্বাচনে বিএনপি ৭৭ শতাংশ ভোট পাবে বলে এক জরিপে উঠে এসেছে। ওই জরিপের তথ্য বলছে, বিএনপি ২২০টি আসন পেতে পারে। আর জামায়াত পাবে ৫৭টি আসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ন্যাশনালিস্ট রিসার্চ সেল’ নামের একটি সংগঠন এই জরিপ পরিচালনা করেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সংগঠনটির পক্ষে এই জরিপের এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সহ-সভাপতি আব্দুর রহিম তুহিন। ড. গাজী মিজানুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতারাও এসময় উপস্থিত ছিলেন। এই জরিপ কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ সাবেক ছাত্র ও ৫ জন পিএইচডি ডিগ্রীধারী গবেষক অংশ নেন। জরিপে অংশ নেওয়া ৩০০ জনকে ৪ টি করে প্রশ্ন করা হয়।
মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসিরসংগঠনটি বলছে, ‘এই জরিপে ৩০০ জনকে প্রশ্ন করা হয়েছিল। এর মধ্যে ৭৭ শতাংশ উত্তর দাতা বলেছেন তারা বিএনপিকে সমর্থন করেন। ১৬ শতাংশ উত্তরদাতা বলেছে তারা জামায়াতে ইসলামীকে সমর্থন করেন। এছাড়া এনসিপিকে ৩ শতাংশ, জাতীয় পার্টিকে ২ শতাংশ, অন্যান্য দলকে ১ শতাংশ উত্তরদাতা সমর্থন করেছে। মন্তব্য করেননি ১ শতাংশ উত্তরদাতা।’
জরিপের তথ্য তুলে ধরে সংগঠনটি জানায়, গণভোটে সংস্কারে কাকে ভোট দেবেন এমন প্রশ্নে ৪৯ শতাংশ উত্তরদাতা বলেছে এখনো তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেননি।
৩০ শতাংশ উত্তরদাতা বলেছে, তারা হ্যাঁ এর পক্ষে ভোট দেবেস। ২১ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা না এর পক্ষে ভোট দেবে। ৯৯ শতাংশ উত্তরদাতা বলেছেন তাদের আসনের নির্বাচনি পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট।’
সংগঠনটি বলছে, ‘কোন দল কতটি আসন পাবে, এমন প্রশ্নের জবাবে যে তথ্য এসেছে তাতে বিএনপি ২২০টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫৭টি আসন, এনসিপি ২টি, জাতীয় পার্টি ৫টি, স্বতন্ত্র ১২টি অন্যান্য দল ৪টি আসন পাবে।’
ইএইচটি/এসএনআর