টাকাসহ জামায়াতের নেতাকে আটক প্রসঙ্গে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, তিনি (ঠাকুরগাঁও জেলা আমির) ব্যবসার কাজে টাকা নিতেই পারেন। এটা নিয়ে নাটক সাজানো হয়েছে। দলকে প্রশ্নবিদ্ধ করতেই তাকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেবো। কোনো অবস্থায়ই ভোটের মাঠ ছাড়বে না জামায়াত।
বুধবার (১১ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়বো, ভোটের মাঠ ছাড়বে না। সেরা ভোট হবে। প্রত্যাশা আকাশচুম্বি। যদিও যাওয়ার পথে একদল অসৎ লোক বেশি ভাড়া নিয়েছে, তবে সবাই নিরাপদে বাড়ি গেছেন।
আরও পড়ুনগণনা শেষ, সেই জামায়াত নেতার কাছে মিললো ৭৪ লাখ টাকা ভোটকেন্দ্রে গিয়ে দেখলেন আপনার ভোট দেওয়া হয়ে গেছে, কী করবেন
তিনি অভিযোগ করেন, বেদনার সঙ্গে বলতে চাই বার বার বাধা দেওয়া হয়েছে। সিলেটে জামায়াত নেতার ওপর হামলা করা হয়েছে, তিনি মারাত্মক আহত হয়েছেন। গতকাল সিরাজগঞ্জ শহরে সামরিক বাহিনীর সদস্যর পরিচয় দিয়ে হয়রানি করা হয়েছে। জামায়াতের বিভিন্ন নেতাকে হয়রানি করা হচ্ছে। ফরিদপুর, নেত্রকোনা, বরিশাল মানিকগঞ্জে হামলা হয়েছে। ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের ১২টা নির্বাচন ক্যাম্প পোড়ানো হয়েছে, ভাংচুর হয়েছে।
নাটক সাজিয়ে নির্বাচনি পরিবেশ ঘোলাটে করা হচ্ছে মন্তব্য করে জামায়াতের এ সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, আমাদের জেলা পর্যায়ের নেতাকে নিয়ে সাজানো নাটক হয়েছে। তিনি ব্যবসার কাজে টাকা নিতেই পারেন। সংশ্লিষ্ট পুলিশ অফিসার কুখ্যাত মনিরুল ইসলামের সহযোগী। তাকে (জেলা আমির) মেন্টালি টর্চার করা হয়েছে। এমওএস/কেএসআর