গণনা শেষ, সেই জামায়াত নেতার কাছে মিললো ৭৪ লাখ টাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬
ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধান

ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানের কাছে পাওয়া টাকা গণনা শেষ হয়েছে। এতে তার কাছে মোট ৭৪ লাখ টাকা পাওয়া গেছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন। তবে এ টাকার বৈধতা বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

আরও পড়ুন:
৫০ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির

এর আগে বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জামায়াত আমির বেলাল উদ্দিন প্রধানকে সৈয়দপুরে বিমানবন্দরে আটক করা হয়।

পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা যায়, ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইটে বেলাল উদ্দিন সৈয়দপুরে অবতরণ করেন। এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে এই টাকা উদ্ধার করা হয়।

তানভীর আহসান তানু/এসআর/এমএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।