লাইফস্টাইল

অতিথি আপ্যায়নে রাখুন মুরগি মাংসের সাদা ভুনা

অতিথি এলে বাঙালির ঘরে আপ্যায়নের আয়োজন যেন একটু বিশেষ না হলেই নয়। পোলাও, রোস্ট, কোরমার ভিড়ে যদি রাখতে চান ভিন্ন স্বাদের কিন্তু ঐতিহ্যঘেঁষা কোনো পদ, তবে মুরগি মাংসের সাদা ভুনা হতে পারে দারুণ পছন্দ। ঝাল কম, রং সাদাটে, আর স্বাদে অনন্য অতিথি আপ্যায়নে একটু ভিন্নতা আনতে টেবিলে রাখতে পারেন সুস্বাদু মুরগি মাংসের সাদা ভুনা। রইলো রেসিপি-

উপকরণ মুরগির মাংস ১ কেজি আদা ২ ইঞ্চি ১ টুকরা রসুন ১টা আস্ত পেঁয়াজ ৫–৬টা কাঁচা মরিচ ৪–৫টা তরল দুধ ১ লিটার ধনে গুঁড়ো ১ চা-চামচ জিরা গুঁড়ো ১ চা-চামচ লবণ স্বাদমতো আস্ত গরমমসলা (তেজপাতা, সাদা গোলমরিচ, এলাচি, দারুচিনি) প্রতিটা ৩–৪টি করে লবণ স্বাদমতো রান্নার তেল আধা কাপ গরমমসলার গুঁড়ো ১ চা-চামচ। আরও পড়ুন: সরিষার তেলে খাসির মাংসের জাদু, রইলো রেসিপি রুইয়ের মাথায় আলু চচ্চড়ি বানাবেন যেভাবে শীতের সবজিতে ভিন্ন স্বাদ, বাঁধাকপির কোপ্তা যেভাবে তৈরি করবেন

প্রথমেই মুরগির মাংস কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর আস্ত পেঁয়াজ, আদা-রসুন, কাঁচা মরিচ একত্রে থেতলে নিন। এবার মাংসের সঙ্গে সব উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে মেরিনেটের জন্য রেখে দিন ২ ঘণ্টা।

মাংস মেরিনট হয়ে এলে চুলায় কড়াই বসিয়ে তেল দিন। তাতে মেখে রাখা মুরগি দিয়ে বেশি তাপে ৫ মিনিট রান্না করুন। এরপর চুলার আঁচ কমিয়ে দিন। মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত মাঝারি আঁচে রান্না করুন। প্রয়োজনে মাধে মধ্যে মাংস নেড়ে দিন যেন কড়াইতে লেগে না যায়। মাংস মাখামাখা হয়ে এলে গরমমসলার গুঁড়া দিয়ে নামিয়ে নিন। ব্যাস তৈরি হয়ে গেলো মজাদার মুরগি মাংসের সাদা ভুনা।

জেএস/