১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ এ ঢাকা-১৫ আসনে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দেন ৬০ কাজীপাড়ার বাসিন্দা আকলিমা আক্তার।
জাগো নিউজকে তিনি বলেন, সকাল সকাল চলে এসেছি, দুপুরের দিকে নানা বিশৃঙ্খলার শঙ্কা থাকে। আমার বাচ্চাকে বাসায় রেখে এসেছি, সেজন্য তাড়াতাড়ি ফিরতে হবে। জীবনে প্রথম ভোট দিয়েছি, ২০১০ সালে ভোটার হলেও এর আগে ভোট দিতে পারিনি। এই আনন্দ ভাষা প্রকাশ করতে পারবো না।
তিনি বলেন, ভোট দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর ইশতেহারকে প্রাধান্য দিয়েই ভোট দিয়েছি। আশা করি সুষ্ঠু ও সফল ভাবে ভোটগ্রহণ হবে।
এর আগে সকাল ৬টা ৩০ মিনিট থেকে ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। ভোটগ্রহণ শুরু হওয়ার নির্ধারিত সময়ের অনেক আগেই নারী-পুরুষসহ নানা বয়সী ভোটাররা কেন্দ্রে এসে অবস্থান নিয়েছেন। অনেককে ভোর থেকেও লাইনে দাঁড়াতে দেখা গেছে।
আরএএস/এসএনআর