রাজনীতি

ভোট দিলেন মামুনুল হক

শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোটগ্রহণের প্রথম প্রহরেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেন জামায়াত জোটে মনোনীত রিকশা প্রতিকের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমির মো. মামুনুল হক।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুর সাত মসজিদ রোডের সরকারি শারীরিক শিক্ষা কলেজের কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন ঢাকা-১৩ আসনের প্রার্থী মামুনুল হক। এর আগে তিনি এই কেন্দ্রের বুথগুলো পরিদর্শন করেন।

এ সময় ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল এবং ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা চোখে পড়ে।

সকাল থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ এখন পর্যন্ত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতার চিত্র দেখা যায়নি। উৎসুক ভোটাররা স্বাচ্ছন্দে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন কঠোর অবস্থানে।

রাজধানীর জাতীয় সংসদীয় আসন ঢাকা-১৩ উত্তর সিটি কর্পোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নং ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২জন, নারী ভোটার ১লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতে বিএনপি) থেকে মনোনীত হয়ে ধানের শীষ প্রতিকে লড়ছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ।

এছাড়াও এই আসটিতে সংসদ প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণঅধিকার পরিষদের (জিওপি) মিজানুর রহমান, কলস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোহেল রানা। রকেট প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-এর মোঃ শাহাবুদ্দিন। মই প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-এর মো. খালেকুজ্জামান। হারিকেন প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ মুসলিম লীগ-এর শাহরিয়ার ইফতেখার। আপেল প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর ফাতেমা আক্তার মুনিয়া এবং ঘুড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ মো.ন রবিউল ইসলাম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। ভোটকেন্দ্রের নিরাপত্তা ছাড়াও পুলিশের বিশেষায়িত বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াত, কে-৯ ইউনিট ও ক্রাইম সিন ভ্যান মাঠে মোতায়েন রয়েছে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ঢাকায় ডিএমপির ২৬

কেআর/এসএনআর