দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি

দায়িত্বে অবহেলার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের একটি কেন্দ্রের মোস্তফা কামাল নামে প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে জেলা শহরের কাজীপাড়া পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে। তিনি ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভুঁইয়া জানান, ওই কেন্দ্রে প্রিসাইডিং অফিসার সঠিকভাবে দায়িত্ব পালন করছিলেন না। পরিদর্শনকালে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয়। তাই এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে। উনার স্থলে নতুন আরেকজনকে দেওয়া হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এসএএইচ