ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে টপকে বেসরকারিভাবে বিজয়লাভ করেছেন জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সহকারী রিটার্নিং অফিসার বিষয়টি নিশ্চিত করেন।
সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঈশ্বরদী ও আটঘরিয়ার ১২৯ টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য ঈশ্বরদীর ৮৪টি কেন্দ্র ও আটঘরিয়ার ৪৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। এ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের বিপক্ষে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাকারিয়া পিন্টু এবং জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে আবু তালেব মন্ডল প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অধ্যাপক আবু তালেব মন্ডল পেয়েছেন এক লাখ ৩৭ হাজার ৭৭৫ ভোট এবং নিকটতম প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন এক লাখ ৩৪ হাজার ২৩ ভোট। এদিকে স্বতন্ত্রপ্রার্থী জাকারিয়া পিন্টু পেয়েছেন ২৫ হাজার ৮৪১ ভোট।
নেতাকর্মী ও সাধারণ মানুষের হাত থেকে বিজয়ের মালা গলায় নিয়ে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, এ বিজয় আমার ঈশ্বরদী- আটঘরিয়ার প্রাণের মানুষের বিজয়। সবাই দোয়া করবেন আমরা যেন সবাই মিলে একসাথে উন্নয়নের সারথি হতে পারি।
এসকেএম/এমআইএইচ