ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ১১ হাজার ২০১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের মোহাম্মদ ইলিয়াস নূরী মোমবাতি প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৬৯৬ ভোট।
বৃহস্পতিবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম এ ফল ঘোষণা করেন।
এ আসনে মোট ভোটার ৩ লাখ ৯৯০ জন। ৯৫টি ভোটকেন্দ্রে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এমডিআইএইচ/এএসএ/জেআইএম