মানিকগঞ্জের দুটি সংসদীয় আসনে বেসরকারিভাবে জয় পেয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
মানিকগঞ্জ-২ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী মঈনুল ইসলাম খান ১ লাখ ৭৫ হাজার ৭৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের প্রার্থী মো. সালাউদ্দিন পেয়েছেন ৮১ হাজার ৫৩১ ভোট।
অন্যদিকে মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী আফরোজা খানম ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ সাইদনূর পেয়েছেন ৬৪ হাজার ২৪২ ভোট।
দুটি আসনেই বিএনপি সমর্থিত প্রার্থীরা উল্লেখযোগ্য ব্যবধানে জয় পেয়েছেন। তবে ফলাফল এখনও বেসরকারি; আনুষ্ঠানিক ঘোষণা আসার পর চূড়ান্ত ফলাফল নিশ্চিত হবে।
এমএসজেএএল/জেএস/