ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে দেড় লাখ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান এ ফলাফল ঘোষণা করেন।
ফলাফল অনুযায়ী খালেদ হোসেন মাহবুব ধানের শীষ প্রতীকে দুই লাখ ৯ হাজার ৬৩৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মো. আতাউল্লাহ পেয়েছেন ৬২ হাজার ৫৪৭ ভোট।
আবুল হাসনাত মো. রাফি/এনএইচআর