হবিগঞ্জ-৪ আসনে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী সৈয়দ মো. ফয়সল। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রাপ্ত তথ্য থেকে এমন তথ্য জানা গেছে।
জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মঈনুল হক এ ফল ঘোষণা করেন।
হবিগঞ্জ-৪ আসনে ১৮৪টি কেন্দ্রের মধ্যে সবগুলো কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সৈয়দ মো. ফয়সল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্যফ্রন্টের প্রার্থী আলোচিত ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরী মোমবাতি প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৫২ হাজার ৭১১টি।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এএসএম