লাইফস্টাইল

ব্রকলি দিয়ে ভর্তা খেয়েছেন কখনো?

ব্রকলি খেতে অনেকেই পছন্দ করেন। এটি ভিটামিন ও পুষ্টিতে ভরপুর, যা আমাদের হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে। আমাদের দেশে সাধারণত ব্রকলি সেদ্ধ, ভাজি বা হালকা ভুনা করে খাওয়া হয়। তবে যদি একটু ভিন্নভাবে খেতে চান, তাহলে ব্রকলি দিয়ে ভর্তা বানিয়ে খেতে পারেন।

বাঙালি রান্নায় প্রায় সবজি ভর্তা করা হয়। ভর্তা হলে এক প্লেট ভাত খুব আয়েশ করে খাওয়া যায়। ব্রকলি দিয়ে ভর্তা বানালে তা বাড়ির সবাই পছন্দ করবে। ব্রকলির ভর্তা তৈরি করা খুবই সহজ। একটু সময় ও কিছু সাধারণ উপকরণ দিয়েই আপনি সুস্বাদু এবং স্বাস্থ্যকর ভর্তা বানাতে পারবেন।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে ব্রকলির ভর্তা তৈরি করবেন-

উপকরণ১. ব্রকলি ১ কাপ (ছোট টুকরো করা)২. চিংড়ি মাছ ২ চা চামচ (ছোট আকারের)৩. হলুদ গুঁড়া ‍১ টিমটি ৪. পেঁয়াজ কুচি ১টেবিল চামচ৫. শুকনো মরিচ ২ টি৬. রসুন কুচি আধা চা চামচ৭. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ৮. সরিষার তেল পরিমাণমতো৯. লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালিপ্রথমে ব্রকলির টুকরোগুলো ভালোভাবে ধুয়ে সামান্য লবণ ও পানি দিয়ে সেদ্ধ করুন যতক্ষণ না নরম হয়। পানি শুকিয়ে গেলে ব্রকলি নামিয়ে নিন। এরপর চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে নরম হলুদ মাখিয়ে প্রস্তুত করুন।

একটি প্যানে সরিষার তেল গরম করে তাতে ব্রকলি, চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ দিন। সব উপকরণ সোনালি হয়ে ভাজা পর্যন্ত নেড়ে নিন। ভাজা হয়ে গেলে এগুলো সব একসঙ্গে হাত বা চামচ দিয়ে ভালো করে চটকে বা ম্যাশ করুন।

শেষে ধনেপাতা কুচি এবং প্রয়োজনে আরও একটু কাঁচা সরিষার তেল মেখে নিন। এবার আপনার সুস্বাদু ব্রকলি-চিংড়ি ভর্তা প্রস্তুত। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

আরও পড়ুন:চিংড়ির স্টু যেভাবে রান্না করবেন বেগুনের কোরমার সহজ রেসিপি 

এসএকেওয়াই/