জাতীয়

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরওয়ের প্রধানমন্ত্রী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়ে এই অভিনন্দন জানিয়ে বলেন, ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমানকে শুভেচ্ছা। নরওয়ে দুই দেশের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সহযোগিতা বজায় রাখতে এবং আন্তর্জাতিক আইন, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি সম্মান বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ।

জেপিআই/এসএনআর