১৫ বছর ধরে শুধু পুলিশের বাড়িতেই চুরি করতেন যুবক। অবশেষে ধরা পড়েছেন সেই ‘সিরিয়াল চোর’। সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভারতের মধ্য প্রদেশে।
রাজ্যের খণ্ডওয়া জেলার পুলিশ জানিয়েছে, সম্প্রতি তারা এমন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে, যে গত ১৫ বছর ধরে শুধু পুলিশ পরিবারের বাড়িতেই চুরি করতেন। গ্রেফতার ব্যক্তির নাম দীপেশ। তিনি আলিরাজপুর জেলার বাসিন্দা।
জানা যায়, ঘটনার সূত্রপাত গত ২০ জানুয়ারি। খণ্ডওয়া পুলিশ লাইনসে একটি চুরির তদন্ত চলছিল। পুলিশের তথ্য অনুযায়ী, কনস্টেবল কারণপাল সিংহ ও সুরেশ খাতের বাড়িতে রাতের বেলা চুরির ঘটনা ঘটে। স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ কয়েক লাখ রুপি চুরি হওয়ার অভিযোগ উঠেছে।
আরও পড়ুন>>সাবেক প্রেমিকের স্ত্রীর শরীরে এইচআইভি ঢুকিয়ে দিলেন নারী‘গোমূত্র গবেষণার জন্য’ পদ্মশ্রী পাচ্ছেন আইআইটি মাদ্রাজের পরিচালক!মেডিকেলে ভর্তিতে প্রতিবন্ধী কোটা পেতে নিজের পা কেটে ফেললেন তরুণ
সিসিটিভি ফুটেজের মাধ্যমে চোরকে শনাক্ত করে পুলিশ। এরপর জাবুয়া, আলিরাজপুর এবং ধার জেলায় অনুসন্ধান চালানো হয়। পুলিশ জানায়, অভিযুক্ত নিয়মিত অবস্থান পরিবর্তন করত যাতে তাকে ধরা না পড়ে। তথ্য ও প্রযুক্তি নজরদারির ভিত্তিতে জানা যায়, সে বুরহানপুরের দিকে যাচ্ছিল।
গ্রেফতারের সময় অভিযুক্ত একটি ছাদ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন এবং তার হাত ও পায়ে চোট লাগে। পরে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং আদালতে তোলা হয়, এরপর বিচারিক হেফাজতে পাঠানো হয়।
খণ্ডওয়া অতিরিক্ত পুলিশ সুপার মহেন্দ্র তর্ণেকর এই ঘটনাকে ‘এক গুরুত্বপূর্ণ সাফল্য’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, পুলিশের জন্য এটি বড় সাফল্য। তার জিজ্ঞাসাবাদে আমরা অন্যান্য ঘটনার এবং পালিয়ে থাকা সহযোগীদের সন্ধান করছি।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কেবল পুলিশের বাড়ি লক্ষ্য করতেন। তদন্তে জানা যায়, প্রায় ১৫ বছর আগে আলিরাজপুরে এক পুলিশ সদস্যের হাতে পিটুনি খেয়েছিলেন দীপেশ। তার প্রতিশোধ নিতেই নিয়মিতি পুলিশের বাড়ি চুরি করতেন তিনি।
চুরি করার আগে পুলিশ লাইনসের আশপাশে রাস্তায় খুচরা বিক্রেতার ভান করে নজরদারি করতেন দীপেশ। পুলিশ আরও জানায়, তার দুই সহযোগী রমেশ ও ভুরালিয়া এখনো পলাতক।
সূত্র: এনডিটিভিকেএএ/