বিনোদন

গুঞ্জন থামিয়ে স্পষ্ট বার্তা দিলেন রণবীর কাপুর

ভালোবাসা দিবসে অনলাইন লাইভে ভক্তদের সঙ্গে আড্ডা দিলেন রণবীর কাপুর। তিনি তার ভ্যাঞ্চারী এআরকে এস-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি সংক্ষিপ্ত লাইভ সেশন করেন। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন অভিনেতা।

লাইভে ভক্তরা তার অতীত ও ভবিষ্যতের চলচ্চিত্রের সিক্যুয়েল নিয়ে প্রশ্ন করেন।

রণবীর কাপুর জানান, ‘ব্রহ্মাস্ত্র ২’ তৈরির কাজ চলছে। আমরা এই সিনেমার শুটিং খুব শিগগিরই শুরু করব। এমনকি আপনি যা আশা করছেন তার চেয়েও আগে।’

তিনি জানান যে এই ফ্যানদের জন্য বিশেষ প্রজেক্টের কাজ এগিয়ে চলেছে এবং শিগগিরই নির্মাণ শুরু হতে পারে।

তবে তার প্রিয় রোমান্টিক সিনেমা ‘যেহ জওয়ানী হ্যায় দেওয়ানি’র সিক্যুয়েলের বিষয়ে রণবীর স্পষ্ট কথা বলেছেন। তিনি বলেন, ‘অনেকে ছবিটির পার্ট ২ চান। কিন্তু নতুন নতুন সিনেমা, নতুন পরিচালক এবং নতুন ধারণা নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে। আমি মনে করি -এর সমাপ্তি পুরোপুরি সুন্দর হয়েছে। তাই আমি মনে করি এটি আরেকটি অংশের দাবি রাখে না।’

এভাবে রণবীর কাপুর তার আগামীর ফ্যান্টাসি সিনেমা ‘ব্রহ্মাস্ত্র ২’-এর জন্য উত্তেজনা তৈরি করেছেন।

 

এলআইএ