জাতীয়

নির্বাচনে বডি-ওর্ন ক্যামেরা ও সিসিটিভি ব্যবহারের প্রশংসা

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রযুক্তির ব্যাপক ব্যবহারকে ইতিবাচক হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার। শেষ ক্যাবিনেট বৈঠকে বডি-ওর্ন ক্যামেরা ও সিসিটিভির কার্যকারিতা নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সন্তোষ প্রকাশ করা হয়। এদিন বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপদেষ্টা পরিষদের বৈঠকের বরাত দিয়ে তিনি এ সব তথ্য জানান।

প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা পুলিশ হেডকোয়ার্টারে বসে প্রায় দেড় ঘণ্টা বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং শতাধিক ভোটকেন্দ্রের সঙ্গে সরাসরি কথা বলেন।

তিনি বলেন, রিয়েল-টাইম মনিটরিংয়ের সুযোগ তৈরি হওয়ায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত হয়েছে। ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থাপনায় বডি-ওর্ন ক্যামেরাকে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করার ইঙ্গিত দেন প্রধান উপদেষ্টা। সিসিটিভিও ভোট পরিচালনায় সহায়ক ভূমিকা রেখেছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

এমইউ/এএমএ