জাতীয়

‘নির্বাচন-পরবর্তী সহিংসতার মাত্রা অতীতের তুলনায় কম’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন-পরবর্তী সহিংসতার মাত্রা অতীতের তুলনায় সর্বনিম্ন ছিল বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

রোববার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত শেষ ক্যাবিনেট বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

প্রেস সচিব জানান, নির্বাচনের পর চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে প্রকৃতপক্ষে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় একজনের মৃত্যু হয়েছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন।

হাতিয়ায় এক তরুণীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তের কথাও জানানো হয়। ঘটনাটি খতিয়ে দেখা হবে বলে সরকার জানিয়েছে বলে জানান প্রেস সচিব।

এমইউ/এমআরএম