রাজনীতি

চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয়লাভের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন।

গতকাল তিনি জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান।

আজ তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করতে তার অফিসের উদ্দেশ্যে বের হয়েছেন তারেক রহমান। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানের বিএনপি কার্যালয় থেকে বের হন তিনি।

তারেক রহমান ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে (নোয়াখালী টাওয়ার, পুরানা পল্টন) সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

কেএইচ/বিএ