রাজনীতি

মন্ত্রিসভায় থাকছেন কিশোরগঞ্জের এমপি শরীফুল আলম

বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন কিশোরগঞ্জ-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মো. শরীফুল আলম।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শরিফুল আলমের এক ঘনিষ্ঠ সূত্র।

এছাড়া, সকাল সাড়ে দশটায় শরিফুল আলমের ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ প্রতিমন্ত্রী’ লেখা একটি পোস্ট দেওয়া হয়।

এদিকে, আজ সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সেখানে শরিফুল আলম শপথ নিয়েছেন। এরপর বিকেলে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনে শরীফুল আলম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আতাউল্লাহ আমীন রিকশা প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট।

এনএইচ/এএমএ