ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়াতুল্লাহর (রহ.) ষষ্ঠ পুরুষ, পীর মোহসেন উদ্দিন আহমাদের (দুদু মিয়া) সেজ ছেলে, বাহাদুরপুর পীর মঞ্জিলের বর্তমান পীর আবদুল্লাহ মোহাম্মদ হাসানের বাবা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১২:৪৫ মিনিটে ঢাকার আসগর আলী হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
আজ মঙ্গলবার বাদ মাগরিব বাহাদুরপুর পীর মঞ্জিলে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
তিনি পাঁচ্চর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তার ভাতিজা সাইদ উদ্দিন হানজালা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ওএফএফ