মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে গঠিত হচ্ছে নতুন মন্ত্রিসভা। শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। নতুন সরকারে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী থাকছেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন-
১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর২. আমীর খসরু মাহমুদ চৌধুরী৩. সালাহউদ্দিন আহমদ৪. ইকবাল হাসান মাহমুদ৫. হাফিজ উদ্দিন আহমেদ৬. আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন৭. আব্দুল আওয়াল মিন্টু৮. কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ৯. মিজানুর রহমান মিনু১০. নিতাই রায় চৌধুরী১১. খন্দকার আব্দুল মোকতাদির১২. আরিফুল হক চৌধুরী১৩. জহির উদ্দিন স্বপন১৪. আফরোজা খানম রিতা১৫. মো. শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি১৬. আসাদুল হাবিব বুলু১৭. মো. আসাদুজ্জামান১৮. জাকারিয়া তাহের১৯. দীপেন দেওয়ান২০. আ ন ম এহসানুল হক মিলন২১, ফকির মাহবুব আনাম স্বপন২২. সরদার সাখাওয়াত হোসেন বকুল২৩. শেখ রবিউল আলম২৪. মোহাম্মদ আমিন উর রশীদ এবং২৫. ড. খলিলুর রহমান।
এদের মধ্যে মোহাম্মদ আমিন উর রশীদ ও ড. খলিলুর রহমান টেকনোক্র্যাট কোটায়।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন যারা-১. এম রশিদুজ্জামান মিল্লাত২. অনিন্দ্য ইসলাম অমিত৩. মো. শরিফুল আলম৪. শামা ওবায়েদ ইসলাম৫. সুলতান সালাউদ্দিন টুকু৬. ব্যারিস্টার কায়সার কামাল৭. ফরহাদ হোসেন আজাদ৮. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন৯. হাবিবুর রশিদ১০. মো. রাজিব আহসান১১. মো. আব্দুল বারী১২. মীর শাহে আলম১৩. মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি (জুনায়েদ সাকি)১৪. ইশরাক হোসেন১৫. ফারজানা শারমিন১৬. শেখ ফরিদুল ইসলাম১৭. মো. নুরুল হক নুর (ভিপি নুর)১৮. ইয়াসের খান চৌধুরী১৯. এম ইকবাল হোসেইন২০. এম এ মুহিত২১. আহম্মদ সোহেল মঞ্জুর২২. ববি হাজ্জাজ২৩. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ২৪. মো. আমিনুল হক
এদের মধ্যে টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন মো. আমিনুল হক।
আরএমএম/এসএইচএস/বিএ