রাজনীতি

লাফিয়ে সংসদে ঢুকলেন এহসানুল হক মিলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করা নবনির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিয়েছেন। শপথগ্রহণ অনুষ্ঠানে শেষ মুহূর্তে প্রবেশ করেন বিএনপি থেকে নবনির্বাচিত চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ সময় তাকে দৌড়ে ও লাফ দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেখা যায়।

এইদিন সংসদ সচিবালয়ে বিএনপির নির্বাচিত সব সংসদ সদস্যকে উদ্দেশ্য করে সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। সংবিধানে এখনো এটাকে ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য কে, কে শপথ পড়াবেন, সেটার বিধান করতে হবে। এ ফরমটি সংবিধানে নেই। ফরমটি তৃতীয় তফশিলে আছে।

দলীয় চেয়ারম্যানের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানাচ্ছেন বলে জানান সালাহউদ্দিন আহমদ।

এদিকে, বিষয়টি নিয়ে জনমনে আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান।

জামায়াতের এ নেতা বলেন, যে কারণ দেখিয়ে তারা শপথ নেননি, তা সম্পূর্ণ অযৌক্তিক। বলাই আছে, যে আমাদের সংসদে সংসদ সদস্যদের শপথ পড়াবেন তিনিই সংস্কার পরিষদের শপথ পাঠ করাবেন। যে যুক্তি তারা (বিএনপি) দিয়েছে তা খোড়া যুক্তি। আমরা আহ্বান করবো আর যেন বিলম্ব না করা হয়।

এএমএ