লাইফস্টাইল

জিভে জল আনবে গ্রিলড শাশলিক

সন্ধ্যার আড্ডা হোক কিংবা ছুটির দিনের পারিবারিক আয়োজন ধোঁয়া ওঠা গরম গ্রিলড শাশলিকের সুবাস মুহূর্তেই ক্ষুধা বাড়িয়ে দেয়। মসলা মাখানো নরম মাংস, রঙিন ক্যাপসিকাম আর পেঁয়াজের স্তর, আগুনে ধীরে ধীরে সেঁকে নেওয়া সেই রসাল স্বাদ সব মিলিয়ে এটি যেন এক প্লেটে উৎসব।

বাইরের হালকা পোড়া আবরণ আর ভেতরের নরম, রসালো টেক্সচার জিভে জল আনার জন্য যথেষ্ট। ঘরে তৈরি হোক বা রেস্তোরাঁর পরিবেশন, গ্রিলড শাশলিক মানেই স্বাদে ভরপুর এক লোভনীয় অভিজ্ঞতা। রইলো রেসিপি-

উপকরণ মুরগির মাংস হাড় ছাড়া ২৫০ গ্রাম ক্যাপসিকাম ১ কাপ আলু ১ কাপ গাজর ১ কাপ ফুলকপি ১ কাপ পেঁয়াজ ১ কাপ সয়া সস ১ টেবিল চামচ অয়েস্টার সস ১ টেবিল চামচ টমেটো সস ১ টেবিল চামচ চিলি সস ১ টেবিল চামচ পাপরিকা পাউডার ১ চা-চামচ মধু ১ টেবিল চামচ লেবুর রস ১ টেবিল চামচ তেল ৪ টেবিল চামচ আরও পড়ুন: ঘরেই বানিয়ে নিন মুচমুচে স্বাদের আলুর ডোনাট খুশির দিনে ঘরেই বানিয়ে নিন গোলাপজাম যেভাবে তৈরি করবেন

প্রথমেই শাশলিকের কাঠিগুলো ২-৩ ঘণ্টা ভিজিয়ে রাখুন। অন্যদিকে মুরগি ও সব সবজি পছন্দমতো সাইজে সমান আকারে কেটে নিন। কাটা হয়ে গেলে তাতে সয়া সস, লেবুর রস, মধু ও পাপরিকা পাউডার একসঙ্গে পেস্ট করে ভালোভাবে মাখিয়ে নিন। এবার মাংস ও সবজিগুলো একে একে ভিজিয়ে রাখা শাশলিকের কাঠিতে গেঁথে নিন। এরপর গ্রিল প্যান গরম করে তাতে তেল ব্রাশ করে সবজি গাঁথা কাঠিগুলো এপাশ-ওপাশ গ্রিল করে নামিয়ে নিন।

জেএস/