বিনোদন

মুসলিম হিসেবে ছেলে ট্যাটু করতে পারবে? জানতে চাইলেন অপু বিশ্বাস

‘আব্রাহাম ট্যাটু করতে চাচ্ছে। একজন মুসলিম হিসেবে এটা কি সঠিক? প্লিজ কমেন্ট করবেন।’- সোশ্যাল মিডিয়ায় এমন প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এই স্ট্যাটাস ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে বিভিন্ন ধরনের আলোচনা।

অপুর স্ট্যাটাসের জবাবে মন্তব্য করে মোস্তফা মহিতার নামের একজন লিখেছেন, ‘না। ইসলামে ট্যাটু নিষিদ্ধ।’ কাজল মোহম্মদ রিয়াজ নামে একজন লিখেছেন, ‘বাঁশটা জায়গা মতো দিছেন আপু। তবে আব্রামকে ট্যাটু করাবেন না। এটা ইসলামে নাই। তবে একজন মুসলিম নায়িকা হাতে ট্যাটু করেছে। কেমন জানি মনে হচ্ছে বাঁশটা তাকেই দিছেন।’ মোহসিন রহমান নামের একজন লিখেছেন, ‘ইসলাম এ ট্যাটু সম্পূর্ণ হারাম। ট্যাটু অঙ্কিত শরীর এবাদত অনুপযোগী । যার শরীরে ট্যাটু আছে তার কবুল করা হবে না।’ ইমতু লিখেছেন, ‘বয়স হয়নি। বড় হোক আরও।’

অপু বিশ্বাস হিন্দু ধর্মাবলম্বী হলেও বিয়ে করেছিলেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে। তাদের একমাত্র ছেলে আব্রাহাম খান জয় মুসলিম রীতিনীতি অনুযায়ী বেড়ে উঠছে। ছেলেকে ঘিরে বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে খোলামেলা মত প্রকাশ করতে দেখা যায় এই অভিনেত্রীকে।

এবার ছেলের ট্যাটু করার ইচ্ছা নিয়ে দ্বিধায় পড়েছেন অপু। তাই সরাসরি অনুসারীদের কাছেই জানতে চেয়েছেন মতামত। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি কতটা গ্রহণযোগ্য-সে প্রশ্নই তুলেছেন তিনি।

আরও পড়ুন:নতুন সরকারের শপথের রাতে সংসদের সামনে গাইবেন জেমস ভোটের কালির কারণে অজু নিয়ে দুশ্চিন্তায় বর্ষা 

স্ট্যাটাসটি প্রকাশের পর অনেকেই ধর্মীয় বিধান, ব্যক্তিগত পছন্দ ও আধুনিকতার প্রসঙ্গ টেনে মত দিচ্ছেন। কেউ বলছেন, ইসলাম ধর্মে স্থায়ী ট্যাটু নিরুৎসাহিত করা হয়েছে; আবার কেউ ব্যক্তিগত স্বাধীনতার কথা উল্লেখ করছেন।

এমএমএফ