নতুন সরকারের শপথের রাতে সংসদের সামনে গাইবেন জেমস

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:০১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
জেমস

কয়েক মাস ধরে দেশে বড় আয়োজনের কনসার্ট খুব একটা দেখা যায়নি। নিরাপত্তাজনিত কারণে বেশ কিছু শো আয়োজন করেও শেষ পর্যন্ত সম্পন্ন করতে পারেননি আয়োজকরা। এমনকি অনেক ক্ষেত্রে টিকিটের অর্থও ফেরত দিতে হয়েছে দর্শকদের।

সেই স্থবিরতার পর আবারও খোলা আকাশের নিচে সংগীত উৎসবের আয়োজন করা হয়েছে রাজধানীতে।

নতুন সরকারের শপথের দিন জাতীয় সংসদ ভবনের সামনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ কনসার্ট। আয়োজনটির প্রধান আকর্ষণ জনপ্রিয় ব্যান্ড নগর বাউল জেমস। তিনি আজ (১৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার রাত ৭টায় মঞ্চে উঠবেন বলে নিশ্চিত করেছেন তার ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন।

তিনি বলেন, ‘কনসার্টের বিষয়ে আমাদের নিশ্চিত করা হয়েছে। আমরা মঙ্গলবার সন্ধ্যা ৭টায় স্টেজে উঠব। সবাইকে আমন্ত্রণ রইল। অনেকদিন পর খোলা আকাশের নিচে গান হবে, উৎসব হবে।’

এ আয়োজনকে ঘিরে ব্যান্ড সংগীতপ্রেমীদের মাঝে ইতোমধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে। কনসার্টে আরও পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ ও শিরোনামহীন। দুই ব্যান্ডেরই প্রত্যাশা, আগামীর সরকার দেশের ব্যান্ড সংগীতের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেবে এবং দেশ-বিদেশে আরও কনসার্ট আয়োজনের সুযোগ সৃষ্টি করবে।

 

এমআই/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।