প্রবাস

ইতালিতে আজ থেকে রোজা শুরু

ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে মাহে রমজান শুরু হয়েছে। গতকাল সৌদিতে চাঁদ দেখার পর ইতালির ধর্মীয় কয়েকটি সংগঠন মসজিদে রোজা রাখার ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় বুধবার থেকে ইতালিতে রোজা রাখছেন মুসলিম ধর্মাবলম্বীরা।

এদিকে ইতালির রোমের অদূরে ভেনিসের কাছে পালভো শহরে রমজান ঘিরে কিছু কিছু রাস্তায় আলোকসজ্জা করা হয়েছে। প্রবাসীরা বলছেন, যদিও রমজান ঘিরে রাস্তার যে আলোকসজ্জা দেওয়া হয়েছে তা শুধুমাত্র স্থানীয়দের নয় পর্যটকদের মুগ্ধ করেছে।

মঙ্গলবার রাতে তারাবির নামাজের মাধ্যমে ইতালিতে প্রথম রমজান শুরু হয়। রোমের প্রত্যেক মসজিদে মুসল্লিদের ভিড় দেখা যায়। কোনো কোনো মসজিদে জায়গা সংকুচিত হওয়ায় আশপাশের মসজিদে গিয়ে তারাবি আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

প্রবাসী বাংলাদেশিরা বলেন, কর্ম ব্যস্ততার মধ্যেও ইসলামের নীতি মেনে প্রবাসেও মুসলমানরা রোজা-নামাজ সঠিকভাবে রাখার চেষ্টা করে।

রমজান নিয়ে ইতালির হিলাল কমিটির সভাপতি মুফতী ওয়ালি উল্লাহ খান জানান, সৌদি আরব, মধ্যপ্রাচ্য ও ইউরোপের অন্যান্য দেশে ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হয়েছে।

এমআইএইচএস/