লাইফস্টাইল

অফিসে বসে পেটের ভুড়ি কমানোর উপায়

নিয়ম মেনে খাচ্ছেন, দিনের নির্দিষ্ট সময়ে শরীরচর্চা করছেন। কিন্তু ওজন কমছে না। এর অন্যতম কারণ হতে পারে দীর্ঘক্ষণ একই জায়গায় বসে থাকা। অফিসের ৯-৫ সময়ের চাকরিতে হাঁটাচলার সুযোগ কম, ফলে শরীরে চর্বির পরিমাণ বেড়ে যায়। পাশাপাশি কাজের সময় ভুলভাল স্ন্যাকস খাওয়াও পেট ও মেদ বাড়ানোর জন্য দায়ী।ভারতীয় ফিটনেস ট্রেনার সিদ্ধার্থ সিংহ জানাচ্ছেন, ছোট ছোট পরিবর্তনই ওজন কমানো এবং এনার্জি বৃদ্ধি করতে সাহায্য করে। মিলস্কিপ বা কষ্টকর ডায়েট না করেও, সঠিক স্ন্যাকসের মাধ্যমে খিদে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তিনি অফিসে খাওয়ার জন্য কিছু স্বাস্থ্যকর খাবারের পরামর্শ দিয়েছেন।

১. চা-কফি ও বিস্কুটের পরিবর্তে ড্রাই ফ্রুটসঅনেকেই অফিসে ঘন ঘন চা বা কফি পান করেন, সঙ্গে বিস্কুট বা মিষ্টি নেন। এই অভ্যাস ওজন বাড়ানোর অন্যতম কারণ। তাই চিনি ছাড়া চা-কফি খাওয়ার অভ্যাস করুন। বিস্কুট বা চিপসের বদলে ড্রাই ফ্রুটস রাখুন। বাদাম, কাজু, কিশমিশ বা পেস্তা শরীরকে সুষম পুষ্টি দেয় এবং ক্ষুধা নিয়ন্ত্রণ রাখে।

২. ফলের রস নয়, গোটা ফল খাওয়ার অভ্যাসঅনেকেই দুপুরে বা বিকালে ফলের রস খেতে পছন্দ করেন। কিন্তু রসে মূলত শর্করা থাকে; ভিটামিন ও ফাইবারের বড় অংশ হারিয়ে যায়। তাই ফলের রসের বদলে গোটা ফল খাওয়ার পরামর্শ দেন সিদ্ধার্থ। খোসাসহ খাওয়া যায় এমন ফল যেমন আপেল, নাশপাতি বা কমলা, এগুলো খেলে পেট ভরে যায় এবং ওজন নিয়ন্ত্রণে থাকে। এছাড়াফলের ফাইবার হজম প্রক্রিয়ায় সাহায্য করে এবং রোগপ্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।

৩. বিকালে স্বাস্থ্যকর স্ন্যাকস বেছে নিনঅফিসে বিকালের ক্ষুধা মেটাতে মুড়ি বা চিঁড়ে ভালো বিকল্প। তবে ভাজাভুজি যেমন শিঙাড়া, পুরি বা বেগুনি এড়িয়ে চলুন। এগুলো ক্যালরি বেশি এবং মেদ বাড়ায়। বিকেলে টক দই নেওয়া যায়। এটি প্রোবায়োটিক সমৃদ্ধ, প্রোটিন ও ক্যালসিয়ামের ভালো উৎস। পেট দীর্ঘ সময় ভরে থাকে, ক্ষুধাও কম লাগে।

৪. ছোট ছোট পরিবর্তন, অফিসে দিনে একবার বা দুবার হালকা হাঁটাচলা, লিফট না নিয়ে সিঁড়ি ব্যবহার করা, পানি পান এবং সঠিক স্ন্যাকস বেছে নেওয়াই উত্তম। ছোট ছোট অভ্যাস গুলোই দিন শেষে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

৫. ওজন নিয়ন্ত্রণে রাখতে ফোকাস করুনশুধু সঠিক খাবার নয়, নিয়মিত নড়াচড়া ও স্ট্রেস কমানোও গুরুত্বপূর্ণ। অফিসে বসে থাকলেও ছোট ছোট পদক্ষেপ, সঠিক স্ন্যাকস এবং স্বাস্থ্যকর অভ্যাস মেনে চললে ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব। নিয়মিত ফল, ড্রাই ফ্রুটস এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে, পেটও ভরে থাকে এবং ক্যালরিও কমে।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন:ইফতার থেকে রাতের খাবারের বিরতি কত হওয়া উচিত?হার্টের রোগীরা রোজার আগে ডাক্তারকে জিজ্ঞেস করুন এই ৭ প্রশ্ন

এসএকেওয়াই/এমএস