বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
রমজানে আল-আকসায় প্রথম জুমার নামাজ আদায়ে ইসরায়েলি বাহিনীর বাধারমজানের প্রথম জুমার দিন শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আল-আকসা মসজিদে নামাজ আদায়ের জন্য আসা মুসল্লিদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল। পশ্চিম তীর থেকে আসা ফিলিস্তিনি অনেক মুসল্লিদের আল-আকসা মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রবেশের জন্য অগ্রিম নিরাপত্তা অনুমোদন বাধ্যতামূলক করা হয় এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করা হয়।
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লোযুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম শুক্রবার বেড়েছে। বিশ্লেষকদের মতে, এই প্রবণতা অব্যাহত থাকলে টানা তিন সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো সাপ্তাহিক ভিত্তিতে তেলের দাম বাড়তে পারে।
হামলা হলে মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে: ইরানের হুঁশিয়ারিযুক্তরাষ্ট্র সামরিক হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও সম্পদকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।
ইরানে হামলার জন্য ‘প্রস্তুত’ যুক্তরাষ্ট্র, অপেক্ষা কীসের?ইরানে দীর্ঘমেয়াদি হামলার জন্য যুক্তরাষ্ট্র প্রায় প্রস্তুত বলে জানিয়েছেন বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যে বিশাল আঘাত বাহিনী (স্ট্রাইক ফোর্স) জড়ো করেছে ট্রাম্প প্রশাসন। তবে এতে মার্কিন সেনা হতাহত ও দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
দ্য ওয়াশিংটন পোস্ট/ ইরানে ‘লক্ষ্যভিত্তিক হামলায়’ সমর্থন দিতে পারে সৌদি-আমিরাতইরানকে চাপে রাখতে লক্ষ্যভিত্তিক সামরিক হামলায় সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কিছু কর্মকর্তা সমর্থন দিতে পারেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। তবে দীর্ঘমেয়াদি সংঘাত রক্তক্ষয়ী হবে এবং এতে আরও দেশ জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেছেন কূটনীতিকরা।
ভারতে এআই সম্মেলনে এবার মোদী-বিরোধী বিক্ষোভ, গ্রেফতার ৪ভারতের রাজধানী দিল্লিতে আয়োজিত এআই ইমপ্যাক্ট সামিটে মোদী-বিরোধী বিক্ষোভের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
পশ্চিমবঙ্গ/ রমজানের প্রথম জুমায় মসজিদগুলোতে উপচেপড়া ভিড়চলতি বছর পবিত্র রমজান মাসের প্রথম জুমায় কলকাতাসহ পশ্চিমবঙ্গের মসজিদগুলোতে মুসল্লিদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। পবিত্র মাসের প্রথম শুক্রবারে এই বিশেষ জুমায় ধর্মপ্রাণ মানুষেরা মসজিদে গিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
অবশেষে এলিয়েন–ইউএফও’র তথ্য প্রকাশ করছে যুক্তরাষ্ট্রএলিয়েন এবং ‘আননোন ফ্লাইং অবজেক্ট বা ইউএফও (অজ্ঞাত উড়ন্ত বস্তু) সংক্রান্ত সরকারি নথি প্রকাশের নির্দেশ দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিষয়টি নিয়ে জনসাধারণের ‘তীব্র আগ্রহ’ রয়েছে এবং এটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয়’।
নিজেই নিজেকে ‘মেডেল অব অনার’ দিতে চেয়েছিলেন ট্রাম্প!প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর ২০১৮ সালের ডিসেম্বরে ইরাকে মার্কিন সেনাদের দেখতে আকস্মিক সফর করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সে সফরের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকেই ‘কংগ্রেশনাল মেডেল অব অনার’ দেওয়ার কথা ভেবেছিলেন।
এই রমজানে সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হবে কোথায়?চাঁদ দেখার ওপর নির্ভর করে কোথাও কোথাও গত বুধবার এবং বাংলাদেশসহ কোনো কোনো জায়গায় বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হয়েছে। ধর্মপ্রাণ মুসলিমরা এই মাসে টানা ২৯ থেকে ৩০ দিন প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখবেন।
কেএএ/এএসএম