মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভৈরব বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে উপজেলার মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের ভৈরব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে আসার পথে একটি দ্রুতগামী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর চালক নিহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই যাত্রীকে উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তারাও মারা যান।
বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আরিফ বলেন, হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। তবে এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি।। মরদেহ তিনটি হাসপাতালের মর্গে রাখা আছে।
এম ইসলাম/এসআর