খেলাধুলা

ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো শ্রীলঙ্কা

সুপার এইটের প্রথম ম্যাচটি ভেস্তে গেছে বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। ইতিমধ্যেই টসও হয়ে গেছে সেই ম্যাচের। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। ফলে আগে ব্যাটিং করবে ইংল্যান্ড।

রোববার (২২ ফেব্রুয়ারি) পাল্লেকেল্লেতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের গ্রুপ দুইয়ের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে বেলা ৩টা ৩০ মিনিটে।

৪ ম্যাচে ৩ জয় নিয়ে ‘বি’ গ্রুপ থেকে সুপার এইটা উঠেছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও ওমানকে হারালেও শেষ ম্যাচে পরাজিত হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে।

এদিকে, ‘সি’ গ্রুপ থেকে সুপার এইটে ওঠা ইংল্যান্ডের ঝুলিতেও গ্রুপ পর্বে জয় ৩টি। নেপাল, ইতালি ও স্কটল্যান্ডের বিপক্ষে জিতলেও হেরেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

ইংল্যান্ড একাদশ

ফিল সল্ট, জশ বাটলার (উইকেটকিপার), জ্যাকব বেথেল, টম ব্যান্টন, হ্যারি ব্রুক (অধিনায়ক, স্যাম কারান, উইল জ্যাকস, লিয়াম ডসন, জেমি ওভারটন, জোফরা আর্চার, আদিল রশিদ।

শ্রীলঙ্কা একাদশ

পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), পবন রত্নায়েকে, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, দুশান হেমন্ত, মাহিশ তীক্ষণা, দিলশান মাদুশাঙ্কা, দুশমন্থ চামিরা।

আইএন