বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেশের ইতিহাসের সবচেয়ে ‘কিউট’ বিরোধী দল উল্লেখ করে তাদের মতো একটা পাত্রী চেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার।
সোমবার (২৩ ফেব্রুয়ারি নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা উল্লেখ করেন আম্মার।
সালাহউদ্দিন আম্মার লেখেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের ইতিহাসের সবচেয়ে কিউট বিরোধী দল! আমরা জেন-জি এমন বউ চাই। দিনে যা খুশি করবো, রাতে ফুল নিয়ে হাজির হবো, একটু রোমান্টিক হাসি। সব মাফ! সকাল হইলেই আবার আগের কাজ শুরু। বউ চুপ থাকবে…। কথা বললেই ডিভোর্সের ভয়!রাজনীতিটাও যেন কিউট মডেলে চলে গেছে।’
রাকসুর জিএস লেখেন, ‘ক্ষমতাসীন দল হরতাল ডাকছে আর বিরোধীদল নতুন বউয়ের মতো। জামাইয়ের সাথে বেয়াদবি করতে চাইতেছে না! কি আজব এক দেশে জন্ম নিলাম! এখানে ভূমিকা উল্টে যায়, দায়িত্ব উল্টে যায়, কিন্তু নাটক বন্ধ হয় না।’
‘যাইহোক এগুলো কেন বলতেছি জানেন? জামায়াতে ইসলামীর মতো আমার একটা পাত্রী লাগবে। আমি এমন পাত্রীর সন্ধানে আছি। সারাদিন বাইরে বাইরে থাকমু, বিরোধী দলের কোনো চাপ থাকবে না। সন্ধানে থাকলে জানাবেন প্লিজ।’ বলে উল্লেখ করেন সালাউদ্দিন আম্মার।
পরে সালাউদ্দিন আম্মার ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতিমা তাসনিম জুমা ও শান্তা আক্তারকে ট্যাগ করে মন্তব্যের ঘরে লেখেন, ‘প্লিজ জামায়াতের মতো একটা পাত্রী দেখো ভাই। তোমাদের মতো বান্ধবী থাকতে আমি এমন পাত্রী পাইতেছি না। আফসোস!!’
এমএমএআর