জাতীয়

ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্সের চেয়ারম্যানকে অব্যাহতি

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আওতাধীন ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসির (ইএলবিএল) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে এ এইচ এম নুরুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ রুবায়েত খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিপিসির চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এনএস/এমএএইচ/