খুলনা মহানগরীর নিউ মার্কেট এলাকায় বায়তুন নূর শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে ১৫টি দোকান পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা সদর স্টেশন সূত্রে জানা যায়, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা সদর স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দীর্ঘসময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুনে ১৫টি দোকান পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে দেখা গেছে।
খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদ সরদার বলেন, ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব না।
আরিফুর রহমান/এফএ/এএসএম