ক্যাম্পাস

রমজান উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শেকৃবি ছাত্রদল নেতার উপহার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন শেকৃবি ছাত্রদল নেতা জিবরাইল শরীফ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও হল মসজিদে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে টুপি, তসবিহ, মেসওয়াক, আতর ও দোয়ার বই বিতরণ করা হয়।

আয়োজনে উপস্থিত শিক্ষার্থীরা এটিকে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখছেন। তাদের মতে, এ ধরনের কার্যক্রম ক্যাম্পাসে ধর্মীয় চর্চায় ইতিবাচক প্রভাব ফেলবে।

এ সময় জিবরাইল শরীফ বলেন, রমজান আত্মশুদ্ধি, আত্মসংযম ও তাকওয়ার মাস। এই পবিত্র মাস আমাদের নৈতিকতা ও সহমর্মিতার শিক্ষা দেয়। ধর্মীয় অনুশাসনের চর্চা এবং ইসলামি মূল্যবোধে উদ্বুদ্ধ করতেই আমাদের এই সামান্য প্রয়াস।

এমডি‌এস‌এ/এএমএ