আইন-আদালত

সাবেক ডিআইজি নাজমুল আলমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি শেখ নাজমুল আলমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের আবেদনের পর এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

দুদকের চলমান অনুসন্ধানে তার বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তদন্তে বিঘ্ন এড়াতে এবং দেশত্যাগের আশঙ্কায় বিদেশ গমনে নিষেধাজ্ঞার আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

এমডিএএ/এমআরএম