জাতীয়

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ সামির হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে এ ঘটনায় মৃত্যুর সংখ্যা ৩ জনে দাঁড়ালো।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, দুপুর ১২টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়েছে। শরীরে ৪৫ শতাংশ দগ্ধ ছিল। তার ইনহেলিশন ইনজুরি ছিল।

এর আগে, এই আগুনের ঘটনায় নুরজাহান আক্তার রানী ও তার ছেলে মো. শাওন (১৬) মারা যান। নুরজাহান আক্তারের শরীরের ১০০ শতাংশ এবং শাওনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিল।

এএমএ