মাগুরায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা করেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মাগুরা ঢাকার রোড এলাকায় একতা কাচা বাজারে ভক্তা অধিকারের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয় এবং জরিমানা করেন।
এ সকল ব্যবসা প্রতিষ্ঠান প্রকৃত বিল ভাউচার, ট্রেড লাইসেন্স রেনু না থাকা। ক্রয় ও বিক্রয় মূল্য না টানানো অভিযোগে জরিমানা করা হয়েছে।
মাগুরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সজল আহমেদ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করে।
তিনি বলেন, পুরো রমজান মাসজুড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে রাখতে এ অভিযান চলমান থাকবে।
মো. মিনারুল ইসলাম জুয়েল/আরএইচ/জেআইএম