জাতীয়

নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে ‘ফ্যামিলি কার্ড’ চালুর প্রস্তুতি

 

নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে ‘ফ্যামিলি কার্ড’ চালুর প্রস্তুতি শুরু করেছে বিএনপি সরকার। এ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সভার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

কেএইচ/এমএমএআর