বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে পড়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর কাফরুল পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল শফিকুর রহমানের। সেখানে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন তিনি।
আরও পড়ুনজাতি অবুঝ নয়, রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে জামায়াত আমির আওয়ামী লীগের অফিস খুলে দেওয়ায় জনগণের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে
ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা বলেন, আজকের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জামায়াত আমিরের। তিনি যাত্রাও করেছিলেন।
হঠাৎ যাত্রাপথে তিনি বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে যান। এ কারণে তিনি প্রোগ্রামস্থলে আসতে পারেননি। সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন, যোগ করেন আব্দুর রহমান মুসা।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের প্রচার বিভাগ জানিয়েছে, অসুস্থ হওয়ার পর হাসপাতালে কিছু চেকআপ ও প্রাথমিক চিকিৎসা শেষে জামায়াত আমির বাসায় ফিরছেন।
আরএএস/কেএসআর