নতুন সরকারের একজন মন্ত্রী ও মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টার একান্ত সচিব (পিএস) এবং দুজন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দেওয়া হয়েছে।
তাদের নিয়োগ দিয়ে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর একান্ত সচিব নিয়োগ পেয়েছেন একই মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ শের মাহবুব মুরাদ। নতুন সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টার একান্ত সচিব হয়েছেন একই মন্ত্রণালয়ের উপ-সচিব তারিক হাসান। মো. ইসমাইল জবিউল্লাহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন।
অর্থ প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব নিয়োগ পেয়েছেন মো. আবু রায়হান। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব নিয়োগ পেয়েছেন মো. এনামুল কবির। তার বাড়ি ঢাকার নবাবগঞ্জে। বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত।
সহকারী একান্ত সচিবদের প্রতিমন্ত্রীদের অভিপ্রায় অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে। তারা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫’ অনুযায়ী নবম গ্রেড এ নিয়োগ পেয়েছেন। প্রতিমন্ত্রীরা যতদিন এ পদে থাকবেন বা তাদের সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আরএমএম/এমএন