দেশজুড়ে

মেহেরপুরে স্ত্রী হত্যার দায় স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে রেজাউল ইসলাম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম কবির এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত রেজাউল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৫ নভেম্বর রাতে স্ত্রী জাহানারা খাতুনকে শাশ্বরোধ করে হত্যা করে বাড়ির পাশে ফেলে রাখেন। হত্যাকাণ্ডের বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইলেও পুলিশের জালে ধরা পড়ে রেজাউল। জাহানারার মা বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ রেজাউলকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে রেজাউল স্বীকার করে যে, স্ত্রীর পরকীয়ার সন্দেহে হত্যা করা হয়েছে।

গাংনী থানার এসআই মাহতাব উদ্দিন মামলা তদন্ত করে আদালতে প্রতিবেদন (চার্জশিট) পাঠান। বিজ্ঞ আদালত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আজ দণ্ডাদেশ ঘোষণা করেন।

আসিফ ইকবাল/কেএইচকে/এএসএম