মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে বিশালাকৃতির একটি অজগর উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার উঁচাপুল মজিদ মঞ্জিল থেকে সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুপুরে উপজেলার উঁচাপুল মজিদ মঞ্জিলে ঘরের সিলিংয়ে একটি অজগর দেখা যায়। বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হয়। পরে ফাউন্ডেশন কর্তৃপক্ষের লোকজন এসে সাপটি উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল হক বলেন, প্রায় ১০ ফুট লম্বা অজগর সাপটিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।
এম ইসলাম/এসআর/জেআইএম