দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা এবং অভিনেতা বিজয় দেবরাকোন্ডা জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। দীর্ঘ সাত বছরের প্রেমের পর রাজস্থানের উদয়পুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে অন্ধ্র এবং কোডাভা দুই রীতি মেনে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দক্ষিণী সংস্কৃতির প্রতিচ্ছবি স্পষ্টভাবে ফুটে উঠেছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রথম বিয়ের ছবি শেয়ার করা হলে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়,তাদের দু জনের গালে ছিল কালো তিল, যা দক্ষিণী রীতির প্রথার অংশ।রাশমিকা তেলেগু বিয়ের জন্য তারা পোশাকের ক্ষেত্রে বেছে নিয়েছেন অনামিকা খান্নার তৈরি পোশাক।রাশমিকাকে লাল পাড়ের ফ্রেমে মোড়ানো রঙের শাড়ি পরানো হয়েছিল।
শাড়িতে মন্দির-ঘরের নকশা করা জটিল নকশা ছিল, যা হায়দ্রাবাদের ঐতিহাসিক স্থাপত্য এবং আধ্যাত্মিক জ্যামিতির অনুপ্রেরণায় তৈরি। শাড়ির মোটিফগুলোকে টেক্সটাইল শিল্পের মাধ্যমে ভক্তি ও ঐতিহ্যের সংমিশ্রণ ফুটে উঠেছে।
শাড়ির সঙ্গে মিলিয়ে রাশমিকার গয়নাও ছিল অসাধারণ। শ্রী জুয়েলার্সের তৈরি গয়না রাজকীয় আভিজাত্য প্রকাশ করছিল। গলার চোকার ও লম্বা হারাম, ঝুমকা,টায়রা, নাকের দুল শাড়ির সৌন্দর্যকে আরও যেন আরো ফুটিয়ে তুলেছে।
তার মেকআপ নরম ও উজ্জ্বল, চোখে আইলাইনার এবং কপালের ছোট লাল বিন্দি ঐতিহ্যবাহী স্পর্শ যোগ করেছে। চুল মধ্যখানে ভাগ করে সুন্দরভাবে স্টাইল করা হয়েছিল, যা পুরো সাজকে নিখুঁত দেখাচ্ছিল।
বিজয় শেরওয়ানি-কুর্তা বা যোধপুরী গলাবন্ধ স্যুটের পরিবর্তে তিনি পরেছিলেন সাদা ধুতি এবং লাল জমকালো উত্তরীয়, যা রাজকীয় আভিজাত্য ও ঐতিহ্যের সঙ্গে সম্পূর্ণ মানানসই ছিল। সাজের সঙ্গে মিলিয়ে তিনি পরেছিলেন ভারী স্বর্ণালংকার, যা তার রাজকীয় উপস্থিতিকে আরও শক্তিশালী ও চোখে পড়ার মতো করে তুলেছে।
বিজয়ের কানের দুল এবং ব্রেসলেট ছিলেন দক্ষিণ ভারতীয় ঐতিহ্যবাহী, যা মহাকাব্যের বীর যোদ্ধাদের সাজের কথা মনে করিয়ে দিচ্ছিল। তার রুক্ষ, রাজকীয় স্টাইল, ঘন গোঁফ এবং দাড়ি, পেশিবহুল শরীরের সঙ্গে মিলিয়ে উপস্থিতি সত্যিই চোখ ধাঁধানো ছিল। বিয়ের সাজে বিশেষ আকর্ষণ হিসেবে দেখা গেল তার হাতে ও পায়ের আঙুল রাঙানো আলতা, যা তেলুগুমে বিবাহের অবিচ্ছেদ্য অংশ।
চুল ভেজা রেখে ব্যাকব্রাশ করে আঁচড়ানো এবং কপালে বাঁধা ‘বাসিকম’ এই সাজকে সম্পূর্ণ করেছিল। ‘বাসিকম’ তেলুগু বিয়ের প্রথায় স্বামী-স্ত্রী-র আত্মিক বন্ধনের প্রতীক হিসেবে বিবেচিত। এটি শুধু সাজের অংশ নয়, স্বামী-স্ত্রীর আত্মিক বন্ধনের প্রতীক।
এভাবে রাশমিকা এবং বিজয়ের তাদের প্রেম ও বিয়ের মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করেছেন। রাজকীয় সাজ, ঐতিহ্যবাহী নকশা, চোখে পড়া গয়না এবং আবেগঘন মুহূর্ত মিলিয়ে তাদের বিয়ের অনুষ্ঠান দর্শকদের মনে স্থায়ী ছাপ ফেলেছে। শুধু প্রেম নয়, এটি ছিল দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটির রাজকীয় ও সংস্কৃতিভিত্তিক যাত্রার উজ্জ্বল উদযাপন।
সূত্র: এনডিটিভি ও অন্যান্য
আরও পড়ুন:প্যাস্টেল জাদুতে মোড়া জাহ্নবী কালো-লালে রাকুলের রাজকীয় রূপ
এসএকেওয়াই