সারাদিন পানাহার থেকে বিরতির পর শরীর চায় সতেজতা আর তাৎক্ষণিক এনার্জি। এমন সময়ের জন্য দারুণ উপযোগী আনারসের শরবত। মাত্র ৫ মিনিটেই ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে তৈরি করা যায় এই পুষ্টিকর ও রিফ্রেশিং পানীয়। তাই ইফতারের টেবিলে রাখুন আনারসের শরবত। রইলো রেসিপি-
প্রথমেই সব উপকরণ একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এরপর শরবত ছাকনি দিয়ে ছেঁকে ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। পরিবেশনের সময় গ্লাসে বরফ কুচি ও তাজা পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
জেএস