এবারের ২০২৫-২৬ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো পর্বে আবারও মুখোমুখি হতে যাচ্ছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও ইপিএলের ক্লাব ম্যানচেস্টার সিটি। বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের পিএসজি খেলবে ইপিএলের আরেক ক্লাব চেলসির বিপক্ষে। যা কিনা ক্লাব বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তি।
পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি গত মৌসুমে প্লে-অফ পর্বে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদের। সেবার দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলের ব্যবধানে জয় তুলে নেয় স্প্যানিশ ক্লাবটি।
গ্রুপপর্বে শীর্ষে থাকা আর্সেনাল শেষ ষোলোতে জার্মানির বায়ার লেভারকুসেনের বিপক্ষে মাঠে নামবে। রানার্সআপ জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ইতালির আতালান্তা।
কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বার্সেলোনার সামনে। গ্রুপপর্বে ২-১ গোলে জয় পাওয়া নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষেই আবারও মাঠে নামবে কাতালান ক্লাবটি।
অন্য দুই ইংলিশ ক্লাব লিভারপুল ও টটেনহ্যাম হটস্পার মুখোমুখি হবে যথাক্রমে তুরস্কের গালাতাসারাই ও স্পেনের অ্যাতলেতিকো মাদ্রিদের। চমক জাগানো নরওয়ের বোদো/গ্লিম্ট খেলবে পর্তুগালের স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।
২০২৫-২৬ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো পর্বের ড্র:
রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি
বোদো/গ্লিমট-স্পোর্টিং ক্লাব
পিএসজি-চেলসি
নিউক্যাসল ইউনাইটেড-বার্সেলোনা
গালাতাসারাই-লিভারপুল
অ্যাতলেতিকো মাদ্রিদ-টটেনহ্যাম হটস্পার
আতালান্তা-বায়ার্ন মিউনিখ
আর্সেনাল-বায়ার লেভারকুসেন
আইএন