সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পাওয়ায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাড. নিতাই রায় চৌধুরী মাগুরার মহম্মদপুরে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সরকারি আর. এস. কে. এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপিকে এ নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।
মহম্মদপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এই সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমূর আলী মৃধা।
এসময় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খাঁন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. খাঁন রোকনুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. মিথুন রায় চৌধুরী।
বক্তেবে নিতাই রায় চৌধুরীক বলেন, বেকার সমস্যা সমাধানই সরকারের অন্যতম লক্ষ্য। মাগুরাকে উৎপাদনমুখী জেলায় রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হবে, যাতে শিক্ষিত ও অর্ধশিক্ষিত তরুণরা আত্মকর্মসংস্থানের সুযোগ পায়।
তিনি আরও জানান, জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কুমার, ফটকি ও চিত্রা নদী খননের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি শিল্প কারখানা গড়ে তোলার পরিবেশ সৃষ্টি করে মাগুরার সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস দেন তিনি।
মো. মিনারুল ইসলাম জুয়েল/এনএইচআর