লাইফস্টাইল

প্লাস্টিকের পানির বোতল পরিষ্কার করবেন যেভাবে

বর্তমান সময়ে প্লাস্টিকের বোতল আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। বাসা, অফিস, ভ্রমণ প্রায় সব জায়গাতেই পানির জন্য আমরা নির্ভর করি এই প্লাস্টিকের বোতলের ওপর। ভেঙে যাওয়ার ভয় নেই বলে ডাইনিং টেবিল থেকে অফিস ডেস্ক, সব জায়গা দখল করে নিয়েছে এটি। নিয়মিত পরিষ্কার করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় নতুন বোতল থেকেও প্লাস্টিকের গন্ধ বের হয়, যা বিরক্তিকর। সাবান ছাড়াও ঘরোয়া কিছু উপায়ে সহজেই বোতল পরিষ্কার ও দুর্গন্ধমুক্ত করা যায়।

আসুন জনে নেওযা যাক কীভাবে পরিষ্কার করবেন

১. চা পাতা বা কফির গুঁড়াশুধু পানি দিয়ে বোতল ধুলে সম্পূর্ণ পরিষ্কার হয় না। বোতলের ভেতরে এক চামচ চা পাতা বা কফির গুঁড়া দিয়ে পর্যাপ্ত পানি ভরে ঢাকনা বন্ধ করে ভালোভাবে ঝাঁকিয়ে নিন। কিছুক্ষণ রেখে দিলে চা বা কফির প্রাকৃতিক গন্ধ বোতলের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। বিশেষ করে চায়ের নাইট্রোজেন উপাদান অস্বস্তিকর গন্ধ কমাতে কার্যকর।

২. ভিনিগার ও হালকা গরম পানিভিনিগার প্রাকৃতিক জীবাণুনাশক হিসেবে পরিচিত। বোতলে হালকা গরম পানি নিয়ে তাতে ১:৪ অনুপাতে ভিনিগার মিশিয়ে দিন। চাইলে অল্প তরল সাবানও যোগ করা যেতে পারে। এক ঘণ্টা এভাবে রেখে দিলে জমে থাকা ময়লা ও দুর্গন্ধ দূর হয়। প্রয়োজনে লম্বা ব্রাশ দিয়ে ভেতরে ঘষে নিলে আরও ভালো ফল পাওয়া যায়।

৩. বেকিং সোডা১ চামচ বেকিং সোডা ও পানি মিশিয়ে বোতলের ভেতরে ঢেলে কিছুক্ষণ ঝাঁকিয়ে রাখুন। বেকিং সোডা দাগ ও দুর্গন্ধ দূর করতে অত্যন্ত কার্যকর। পরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেললে বোতল অনেকটাই ঝকঝকে হয়ে ওঠে।

৪.লবণমোটা দানার লবণ ও সামান্য পানি বোতলে নিয়ে ঝাঁকালে তা স্ক্রাবের মতো কাজ করে। ভেতরের দাগ ও তেলতেলে ভাব দূর করতে এই পদ্ধতি বেশ কার্যকর।

৫. লেবুলেবুর রস ও খোসা দুর্গন্ধ দূর করতে দারুণ উপকারী। প্রথমে সাবান দিয়ে বোতল ধুয়ে নিন। এরপর হালকা গরম পানি নিয়ে তাতে ১ টেবিল চামচ লেবুর রস ও কয়েক টুকরো খোসা দিয়ে ঢাকনা বন্ধ করে দুই ঘণ্টা রেখে দিন। পরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেললে সতেজ গন্ধ থাকবে।

৬. চাল ধোয়ার পানিভাত ধোয়ার প্রথম পানি বোতলে ঢেলে ঝাঁকালে ভেতরের তেলতেলে আস্তরণ কমে যায়। এটি সহজ ও কার্যকর পদ্ধতি।

নিয়মিত এসব প্রাকৃতিক উপায় অনুসরণ করলে প্লাস্টিকের বোতল পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা সম্ভব। তবে মনে রাখতে হবে, কোনো প্লাস্টিকের বোতলই দীর্ঘদিন ব্যবহার করা উচিত নয়। সময়মতো পরিবর্তন করলে স্বাস্থ্যঝুঁকি এড়ানো যায় এবং সুস্থ থাকা সম্ভব।

সূত্র: গুড হাউজ কিপিং, এনডিটিভি, দ্য স্প্রু

আরও পড়ুন: বেগুনি, পেঁয়াজুর অতিরিক্ত তেল ঝরাবেন যেভাবেবেসন থেকে পোকা দূর করার উপায়

এসএকেওয়াই/এমএস